মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ করবে না দুদক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার কমিশন তাই করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হয় দুদক এমন কোনো কাজ করবে না বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য এক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় দুদক কমিশনার মো. জহুরুল হক, আছিয়া খাতুন ও দুদক সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।  

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে প্রত্যাশা জনগণের প্রত্যাশা পূরণ করবে। তবে দুদকের কাজে জনগণকে সহযোগিতা করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। দুদক আইনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে দমন ও প্রতিরোধের সঙ্গে জড়িত সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

এ সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমাদের কাজ দুর্নীতি নিয়ে, কিন্তু নির্বাচনের সময় দুদক কিছু করবে না, তা নয়। কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছুও করবে না।

দুদকের অপর কমিশনার আছিয়া খাতুন বলেন, দেশের সংস্কৃতিতে দুর্নীতি যাতে স্থায়ী অবস্থান না নেয় সেজন্য দুদক কাজ করে যাচ্ছে। দুর্নীতি হলো ধ্বংসকারী একটি শক্তি, যা দেশের শিক্ষা-সংস্কৃতিসহ সবকিছুকে গ্রাস করেছে। দুর্নীতি দমনে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেশপ্রেমই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পুঁজি। 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

ওআ/

নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250